আব্দুল গাফফার গাজীপুর থেকে :
গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১০দিন যাবত ব্রিক সলিন রাস্তায় বাঁশের খুঁটি ঘেরে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাই আনোয়ারুল, সাইফুল ইসলাম ও আতাবুর রহমান গংদের বিরুদ্ধে। শুধু তাই নয় অবরুদ্ধ পরিবারের লোকজন ন্যায় সঙ্গত প্রতিবাদ করলে তাদেরকে মারধর ও শ্লীলতাহানির ঘটানোর অভিযোগ ও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
অভিযুক্ত আনোয়ারুল ও সাইফুল জানান, আমরা এলেম চাচার কাছে জমি পাবো। প্রয়োজন হলে মরে যাবো, তবুও রাস্তার খুঁটি ও বেড়া উঠাব না। তারা যা পারে করুক, আমরা দেখে নিব।
এ ঘটনায় ভুক্তভোগী মো. এলেম হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বিচার সালিশ বসানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার পাড়া
এলাকার মৃত হাসমত আলী সরকারের ছেলে মো. এলেম হোসেনের পরিবার ও স্থানীয় আতাউর রহমান গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিল। তার জেরে
আনোয়ারুল, সাইফুল ইসলাম ও আতাবুর রহমান সহ তাদের সহযোগীরা জোরপূর্বক ব্রিকসলিন পাকা রাস্তার উপর বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে অবরুদ্ধ করে রাখে এলেম হোসেনসহ আরো কয়েকটি পরিবার।
ভুক্তভোগী পরিবারের দীর্ঘ দিন ধরে ব্যবহৃত একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়ে, জোরপূর্বক জবর দখল করার পাঁয়তারা করছে অভিযুক্তরা। রাস্তা বন্ধ থাকায় শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষের চলাচলের চরম বিঘ্ন ঘটছে।
প্রতিপক্ষরা কোনো বিচার সালিশ তোয়াক্কা না করে ১ সেপ্টেম্বর থেকে এ সংবাদ লেখা পর্যন্ত বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে ওই রাস্তাটি বন্ধ রয়েছে।
এতে ভুক্তভোগীরা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের দেখে নেওয়ার হুমকি দেয়।
ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে
অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারুল, সাইফুল ইসলাম ও আতাবুর রহমান সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলেম হোসেন ও তাঁর পরিবারের ওপর চড়াও হয়।
একপর্যায়ে এলেম হোসেনের স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে এলেম তার প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। তার স্ত্রীকে শারীরিক লাঞ্ছনা ও শ্লীলতাহানি ঘটায় । এ সময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযোগ তদন্ত কর্মকর্তা এ এস আই মামুন শেখ ঘটনা সততা স্বীকার করে বলেন -রাস্তা অবরুদ্ধ রয়েছে, তবে বিষয়টি স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসা করে দিবেন বলে জানিয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন