লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-রংপুর লং মার্চ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্য জোট সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল মাসুদ: টাঙ্গাইল প্রতিনিধি

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা থেকে রংপুর অভিমুখী দ্বিতীয় লং মার্চ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্য জোট  জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে  জানানো হয়, বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঢাকা থেকে রংপুরে অভিমুখী দ্বিতীয় লং আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লং মার্চ চলাকালীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল নগর জলফৈ বাইপাসে এলাকায় একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় মানুষের ঢল নামছে। আশা করছি টাঙ্গাইলের অংশে ১ লাখ নেতাকর্মীর সমাগম হবে। টাঙ্গাইলের এই পথসভাকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।
জনগণের ম্যান্ডেট ও অধিকার সুরক্ষায় প্রধানত ৭টি মৌলিক দাবি সামনে রেখে এই লং মার্চের ডাক দেওয়া হয়েছে। দাবিগুলো হলো- গণভোটের রায় বাস্তবায়ন। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে।  
লং মার্চ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এবং আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আবেদন করা হয়েছে।

এসময়  জেলা আমীর আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এনসিপির সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামরুল হাসান  প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-রংপুর লং মার্চ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্য জোট সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আব্দুল্লাহ আল মাসুদ: টাঙ্গাইল প্রতিনিধি

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা থেকে রংপুর অভিমুখী দ্বিতীয় লং মার্চ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্য জোট  জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে  জানানো হয়, বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঢাকা থেকে রংপুরে অভিমুখী দ্বিতীয় লং আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লং মার্চ চলাকালীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল নগর জলফৈ বাইপাসে এলাকায় একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় মানুষের ঢল নামছে। আশা করছি টাঙ্গাইলের অংশে ১ লাখ নেতাকর্মীর সমাগম হবে। টাঙ্গাইলের এই পথসভাকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।
জনগণের ম্যান্ডেট ও অধিকার সুরক্ষায় প্রধানত ৭টি মৌলিক দাবি সামনে রেখে এই লং মার্চের ডাক দেওয়া হয়েছে। দাবিগুলো হলো- গণভোটের রায় বাস্তবায়ন। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে।  
লং মার্চ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এবং আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আবেদন করা হয়েছে।

এসময়  জেলা আমীর আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এনসিপির সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামরুল হাসান  প্রমুখ বক্তব্য রাখেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি