নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাকলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন, ড্যাব ও বিএমএ নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, আবুল কালাম আজাদ ও চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক। তিনি চাকলা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে প্রধান অতিথি সদর উপজেলার হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন