মোঃ ওয়াশিম, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তিনি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকার একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আলম খান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই শেখ মো. ইয়াছিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা জঙ্গলে পালিয়ে গেলেও মোবারককে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তার মোবারকের কাছ থেকে দুটি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারি, দুটি রামদা, লোহার শাবল, ছুরি, ধামা, দা, এসএস পাইপ ও লোহার রডসহ ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেবিট ইমন এবং মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের অন্যতম সহযোগী হিসেবে তিনি সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
এ ঘটনায় গ্রেপ্তার মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার এবং চক্রটির অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন