স্বপন সরকার : কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবা গ্রহীতা ও সাধারণ নাগরিকদের সাথে রোববার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-১, আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ.মতিন চৌধুরী। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে ৩কোটি টাকা চাহিদার মাঝে প্রাথমিক ভাবে ৫০লক্ষ টাকা অনুদানের আশ্বাসসহ পর্যায়ক্রমে অনুদান অব্যাহতি থাকবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খাঁন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, যুবদল শ্রমিকদল সহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন