নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ-ভিত্তিক জনপ্রিয় শিক্ষামূলক প্ল্যাটফর্ম ও আইএলটিএস (IELTS) প্রস্তুতি এবং স্টাডি আব্রোড কনসালটেন্সি সেন্টার 'ল্যাংগোবেস' (LangoBase)। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইইএলটিএস প্রস্তুতি, কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন এবং বিদেশে উচ্চশিক্ষার পুরো প্রক্রিয়াকে সহজ ও সুগম করার লক্ষ্য নিয়ে নতুন এই শাখার শুভ উদ্বোধন করা হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল্যাংগোবেস বসুরহাট শাখার চেয়ারম্যান এবং নবারুণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম। তিনি বলেন, "স্থানীয় শিক্ষার্থীদের গ্লোবাল শিক্ষার সুযোগ করে দিতে ল্যাংগোবেস বসুরহাট শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন ল্যাংগোবেস হেড অফিসের ডিরেক্টর নুর মোহাম্মদ রাসেল এবং হেড অফিসের প্রশিক্ষক মোঃ ওমর আবদুল্লাহ। বক্তারা প্রতিষ্ঠানের গুণগত শিক্ষার মান ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তামূলক বিভিন্ন সেবার ওপর আলোকপাত করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ল্যাংগোবেস বসুরহাট শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন রুবেল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ল্যাংগোবেসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় শিক্ষার্থীরা এখন নিজ এলাকাতেই বসুরহাট শাখার মাধ্যমে আইইএলটিএস কোর্স এবং বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত সকল ধরনের বিশ্বস্ত পরামর্শ ও সহযোগিতা পাবেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন