লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকাসহ  স্বর্ণালংকার লুট

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগের আসামি সুবাস সাহা প্রকাশ্যে: পুলিশের নিরবতায় ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

গফরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার

সরকারী নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে শিবচরের পদ্মায় চলছে মা ইলিশ শিকার, পাড়ে বসছে অস্থায়ী হাট

নওগাঁর ধামইরহাটে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন মোংলার সাংবাদিক রেজা মাসুদ

বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাড়ি থেকে কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গাজীপুরে যুবক গ্রেফতার, থানায় বিএনপি-এনসিপি হাতাহাতি ​

গাজীপুর প্রতিনিধি:

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অজুহাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের শীর্ষ ব্যক্তিবর্গকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে গাছা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিফাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের সদস্য এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত আব্দুল্লাহ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা মন্তব্য করে আসছিলেন। সর্বশেষে ৩ সেপ্টেম্বর প্রকাশিত ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তাঁর ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। অতিরিক্ত বিলের অভিযোগ তুলে ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।

​ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত ৯টায় গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

​এদিকে, সিফাতকে ছেড়ে দেওয়ার দাবিতে এনসিপি নেতা আলী নাসের খান সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্টিমেটাম দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা গাছা থানায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

​সিফাত গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ মুহিম জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হবে।

​বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় তাঁকে আইনের আওতায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গাজীপুরে যুবক গ্রেফতার, থানায় বিএনপি-এনসিপি হাতাহাতি ​

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুর প্রতিনিধি:

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অজুহাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের শীর্ষ ব্যক্তিবর্গকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে গাছা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিফাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের সদস্য এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত আব্দুল্লাহ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা মন্তব্য করে আসছিলেন। সর্বশেষে ৩ সেপ্টেম্বর প্রকাশিত ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তাঁর ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। অতিরিক্ত বিলের অভিযোগ তুলে ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।

​ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত ৯টায় গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

​এদিকে, সিফাতকে ছেড়ে দেওয়ার দাবিতে এনসিপি নেতা আলী নাসের খান সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্টিমেটাম দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা গাছা থানায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

​সিফাত গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ মুহিম জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হবে।

​বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় তাঁকে আইনের আওতায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি