১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪.৩০ মিনিটে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উত্তর সাতকানিয়া থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে কেরানীহাট সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্ট মাঠে জড়ো হন।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কেরানীহাটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বান্দরবান রাস্তার মাথা গোল চত্বরে গিয়ে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান বলেন,
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকার এবং দেশের বিরুদ্ধে বিভিন্ন অদৃশ্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে জনগণের অধিকার ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এই চক্রান্তগুলো করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন মামলা-হামলা: আওয়ামী লীগ আমলের দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়ন, গায়েবি মামলা এবং নির্যাতন মোকাবেলা করা বিএনপি নেতাকর্মীদের সুযোগ দেওয়া হবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে।
“বিএনপি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চলনায়,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী রফিকুল ইসলাম। ফরিদুল ইসলাম, সোলাইমান বাবু, লায়ন,মোঃ সেলিম উদ্দীন, সামসুল ইসলাম বাবলু, এছাড়া উপজেলা ও পৌরসভা, উত্তর সাতকানিয়া বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন