প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী

সব শিক্ষিত বেকারকে চাকুরি দেওয়া হবে---- বিমান প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

জুলাইয়ের শহীদ-আহতদের সম্মান নিশ্চিত করতে হবে: মেয়র ডাঃ  শাহাদাত হোসেন

সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স, সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে: এসপি মাসুদ আলম

এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ডেস্ক নিউজ 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির বাম নিতম্বের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বিষয়টি ধর্মমন্ত্রীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও ধর্মমন্ত্রী বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাবের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সদস্য ও সংশ্লিষ্ট সকলকে তার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী আলেম-উলামা, তৌহিদী জনতা ও সর্বস্তরের মানুষের প্রতি তার আশু সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে দেশ ও জনগণের সেবায় পুনরায় ফিরে আসার তাওফিক দান করেন—এ প্রার্থনা করা হয়। এ দোয়া মাহফিলে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায়ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অনুষ্ঠানে সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসা, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া মাদরাসা এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিব এক যৌথ আহ্বানে বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দেশের সব মসজিদ, মাদরাসা ও ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি