সাতকানিয়ায় দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কেরানিহাট সি ওয়ার্ল্ড থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানিহাট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুজুর রহমান মাহফুজ।
বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন