কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা বলেন, পরিকল্পিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন। দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদল রাজপথে থেকে ভূমিকা পালন করবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছেন। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন