জিডি সূত্রে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. সাব্বিরসহ অজ্ঞাতনামা আরও তিনজন ওই সাংবাদিককে তাঁর পেশা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে অভিযোগ করা হয়েছে।
জিডিতে অভিযুক্ত সাব্বিরের ঠিকানা খোলামোড়া জিয়ানগর, মক্কানগর, ডাকঘর ব্রাহ্মণকিত্তা, কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ওই সাংবাদিক দৈনিক দুর্নীতি পোস্টের সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর পরিচালক (গণমাধ্যম) হিসেবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন