অন্যদিকে, রাত পৌনে ১২টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মমিনুল ইসলাম (৫৫) নামে আরেক ব্যক্তিকে ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা প্যাথিডিনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।প্রাথমিকভাবে এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মোট উদ্ধার:ইয়াবা: ৫৯১ পিসপ্যাথিডিন: ১০০ পিসনগদ টাকা: ১ লাখ ৯৬ হাজার টাকামোবাইল ফোন: ৪টি