লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

টঙ্গীতে বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১৭ লাখ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

 গাজীপুরের টঙ্গীতে বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল ওই ভবনের ৬(বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এ হিসাব নির্ধারণ করা হয়েছে।

গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি ফ্রেন্ডস টাওয়ারের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মহানগর ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টঙ্গীতে বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১৭ লাখ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

 গাজীপুরের টঙ্গীতে বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল ওই ভবনের ৬(বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এ হিসাব নির্ধারণ করা হয়েছে।

গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি ফ্রেন্ডস টাওয়ারের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মহানগর ডিবি পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি