বিনাপূজি ও অল্প শ্রমে অধিক লাভ হওয়ায় মাদারীপুরে,, কবরি কলা , র চাষ জনপ্রিয় হয়ে উঠছে।এই চাষ করে ইতোমধ্যে মাদারীপুর সদর উপজেলার অনেক চাষি স্বাবলম্বী হয়েছে।
কবরি কলা চাষে বেশি লাভ হওয়ায় মাদারীপুর জেলার সর্বত্র এই কলা চাষ হচ্ছে।কলা চাষিদের সাথে সরজমিন আলাপ করে জানা যায়, কবরি কলা চাষ বা বাগান করতে হাল বীজ সার ও কীটনাশক এর কোন প্রয়োজন হয় না। ফলে কোন উৎপাদন খরচ না থাকায় উৎপাদিত সব ফসলই লাভ হিসেবে ধরা হয়।
বিনাপূজিতে কবরি কলা আবাদে যত লাভ ,অন্য কোন চাষে অত লাভ না হওয়ায় এই অঞ্চলে কবরি কলা চাষ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।
মাদারীপুর জেলার প্রায় প্রতিটি বাড়িতে এই কলার গাছ আছে। মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ৭ টি গ্রামে কমপক্ষে ২০ টি কবরি কলা বাগান রয়েছে।রাস্তি ইউনিয়নের লক্ষিগন্জ গ্রামের বিভিন্ন এলাকায় গত এক বছরে ৬ টি কবরি কলা বাগান হয়েছে।নতুন রাস্তা ,স্কুল ,মাদ্রাসা ,মসজিদ ও নতুন বাড়িতে সাধারণত কলা গাছ চাষ করা হয়। এখানকার একজন
কলা চাষি আবদুর রব কবিরাজ (৬৪) জানান,
কলা বাগান চার বছরের বেশি স্থায়ী হয় না।একটি কলা গাছ থেকে বছরে ১০/১২ টি বোগ বা চারা জন্ম নেয়।একটি ঝারে ৩ টি চারা রেখে বাকি চারা কেটে ফেলতে হয়। আশ্বিন ও বৈশাখ মাসে কলা গাছ রোপনের সময়।কবরি কলা পাকতে চার মাস সময় লাগে।ভালো জাতের কবরি কলা গাছে এক ছড়িতে ২০ থেকে ৩৫ হালী কলা হয়ে থাকে। বর্তমান বাজারে প্রতি হালি কলা ১২/ ১৫ টাকা দরে পাইকারি বিক্রি হয়।
রব কবিরাজ, মিল্লাত খান, কামরুল মোল্লা ও বাবু কাজি কবরি কলা আবাদ করে এখন স্বাবলম্বী। লক্ষিগন্জ গ্রামের অপর কবরি কলা চাষি কাজি সোহরাব হোসেন (৮০)বলেন, দুধভাতে করবি কলা খেতে সবচে স্বাদ বেশি।এছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকেরা ১২ মাসের ১৩ পারবনে কবরি কলা দিয়ে দেবদেবির পূজা করে থাকে। ভিটামিন সমৃদ্ধ সুস্বাদু ফল হিসেবে কবরি কলা প্রাচীন কাল থেকে এই অঞ্চলের মানুষের অন্যতম পছন্দের ফল হিসেবে বিবেচিত হয়ে আসছে। যে কারণে এই কলার চাহিদা ও দাম বেশি।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন