লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯০ জন সমুদ্রগামী জেলের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ৪টি ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে চালিতাবুনিয়ায় ২৫ জন, চরমোন্তাজে ৩২ জন, ছোটবাইশদিয়ায় ১৫ জন ও মৌডুবী ইউনিয়নে ১৮ জন সহ মোট ৯০ জন জেলের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
‎মৌডুবী ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচিব মো. আব্বাস হোসেন।
‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌডুবী বিএনপির সহ-সভাপতি মহসীন উদ্দিন, শহিদুল ইসলাম শহীদ, যুবদল সভাপতি মাহমুদ হাসান তরুণ, প্রাইম টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সহ-সভাপতি ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎এছাড়া জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার চিন্ময় সাহা ও কেয়ার বাংলাদেশের সিনিয়র মনিটরিং অফিসার এস.এম. ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।
‎‎Promoting Disaster Ready Inclusive Preparedness towards Adaptation (PRODRIPTA-II) প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চ লাইট, হুইসেল বাঁশিসহ অন্যান্য সামগ্রী।
‎‎জেলেরা জানান, সাগরে বিপদের সম্মুখীন হলে এই সুরক্ষা সামগ্রী দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারবেন। এজন্য তারা প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎
‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯০ জন সমুদ্রগামী জেলের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ৪টি ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে চালিতাবুনিয়ায় ২৫ জন, চরমোন্তাজে ৩২ জন, ছোটবাইশদিয়ায় ১৫ জন ও মৌডুবী ইউনিয়নে ১৮ জন সহ মোট ৯০ জন জেলের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
‎মৌডুবী ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচিব মো. আব্বাস হোসেন।
‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌডুবী বিএনপির সহ-সভাপতি মহসীন উদ্দিন, শহিদুল ইসলাম শহীদ, যুবদল সভাপতি মাহমুদ হাসান তরুণ, প্রাইম টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সহ-সভাপতি ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎এছাড়া জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার চিন্ময় সাহা ও কেয়ার বাংলাদেশের সিনিয়র মনিটরিং অফিসার এস.এম. ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।
‎‎Promoting Disaster Ready Inclusive Preparedness towards Adaptation (PRODRIPTA-II) প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চ লাইট, হুইসেল বাঁশিসহ অন্যান্য সামগ্রী।
‎‎জেলেরা জানান, সাগরে বিপদের সম্মুখীন হলে এই সুরক্ষা সামগ্রী দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারবেন। এজন্য তারা প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎
‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি