বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সংবাদকর্মীদের পেশাগত কাজের সুবিধার্থে একটি আধুনিক সাউন্ড সিস্টেম প্রদান করেছেন জেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন (তিথি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে এই সাউন্ড সিস্টেমটি হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে লুবেনা হোসেন (তিথি) বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। খেলাধুলাসহ জেলার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে প্রেসক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রেসক্লাবের বিভিন্ন সভা, সেমিনার ও সংবাদ সম্মেলন আয়োজনে যেন কোনো ধরনের প্রযুক্তিগত সুবিধা বকড়ানোর চিন্তা থেকেই আমার এই ক্ষুদ্র উপহার। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমকর্মীদের পাশে থাকার চেষ্টা করব।"
এ সময় প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ সভাপতি এস এম রাজ, সহ সাধারন সম্পাদক ইয়ামিন আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ এই সময়োপযোগী উদ্যোগের জন্য লুবেনা হোসেন (তিথি)-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে তাঁর সাফল্য কামনা করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, পৌর বিএনপির সাবেক আহবায়ক এস্কেনদার হোসেন, বিএনপি নেতা নিয়াজ হোহেন শৈবাল প্রমুখ।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন