লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন  গ্রেফতার।

মাদারীপুরে কবরি কলা চাষ করে স্বাবলম্বী

মাদারীপুরে কবরি কলা চাষ করে স্বাবলম্বী

দোয়ারাবাজারে ১৭ নভেম্বর মদীনাতুল উলুম মাদরাসার ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল

দোয়ারাবাজারে ১৭ নভেম্বর মদীনাতুল উলুম মাদরাসার ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন  গ্রেফতার।

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার।

বাগেরহাট  প্রেসক্লাবে সাউন্ড সিস্টেম প্রদান করলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

মাদকের আড্ডা ঠেকাতে চায়ের দোকান, শাহরাস্তিতে ১০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ

সাভারে সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে চালাচ্ছেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী

‎রাঙ্গাবালীতে গোপনে সার মজুত ‎তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক চাঁদা দাবির অভিযোগ

‎রাঙ্গাবালীতে গোপনে সার মজুত ‎তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক চাঁদা দাবির অভিযোগ

মাদকের আড্ডা ঠেকাতে চায়ের দোকান, শাহরাস্তিতে ১০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ

মাদকের আড্ডা ঠেকাতে চায়ের দোকান, শাহরাস্তিতে ১০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ
মাদকের আড্ডা ঠেকাতে তরুণ উদ্যোক্তাদের চায়ের দোকান

একসময় সন্ধ্যা নামলেই চারদিকে নেমে আসত নীরবতা। নির্জন রাস্তা, সারি সারি তালগাছ আর জনমানবহীন পরিবেশে সন্ধ্যার পর চলাচল করতে ভয় পেতেন অনেকেই। মাদকসেবীদের আনাগোনা নিয়েও ছিল স্থানীয়দের উদ্বেগ। অথচ সেই নির্জন জায়গাটিই এখন পরিণত হয়েছে তরুণ-কিশোরদের প্রাণের আড্ডাস্থলে। চায়ের কাপে চুমুক, বন্ধুদের সঙ্গে গল্প, মুখরোচক খাবারের স্বাদ আর আলোকসজ্জায় বদলে গেছে পুরো পরিবেশ। বলছি, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের ব্যতিক্রমী উদ্যোগ ‘গ্রাম বাংলার চায়ের আড্ডা’র কথা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মালি বাড়ির সামনের পশ্চিম রাস্তার পাশে কয়েকটি সারি সারি তালগাছের নিচে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এই চায়ের আড্ডা। গ্রামীণ পরিবেশের সঙ্গে আধুনিক সাজসজ্জার সমন্বয়ে তৈরি হয়েছে এক মনোরম মিলনস্থল। সন্ধ্যা নামতেই আলোয় ঝলমল করে ওঠে পুরো জায়গাটি। বন্ধুদের আড্ডা, তরুণ-কিশোরদের পদচারণা আর বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নির্জন এলাকাটি।

মাত্র ১০ জন তরুণের সম্মিলিত উদ্যোগ, স্বপ্ন ও সাহস থেকেই শুরু হয়েছে এই পথচলা। তাদের লক্ষ্য শুধু একটি চায়ের দোকান গড়ে তোলা নয়; বরং নির্জন এলাকাকে মানুষের আনাগোনায় প্রাণবন্ত করা, মাদকসেবীদের বিচরণ কমাতে সামাজিক উদ্যোগ নেওয়া, নিজেদের কর্মসংস্থান তৈরি করা এবং সুস্থ বিনোদনের একটি পরিবেশ গড়ে তোলা।

নিজেদের শ্রম, মেধা ও সৃজনশীলতায় জায়গাটিকে সাজিয়েছেন ব্যতিক্রমীভাবে। রয়েছে দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, আলোকসজ্জা, ছোট ছোট বসার ঘর, দোলনা, চা খাওয়ার টেবিলসহ নানা নান্দনিক আয়োজন। সব মিলিয়ে গ্রামবাংলার চিরচেনা আবহে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক আড্ডাস্থল।

উদ্যোক্তা তানভীর, কাইয়ুম ও শিহাব জানান, জায়গাটি নির্জন ও প্রত্যন্ত এলাকায় হওয়ায় সন্ধ্যা হলেই এখানে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যেত। এতে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও ভীতির সৃষ্টি হতো। বিষয়টি চিন্তা করেই আমরা ১০ জন তরুণ একসঙ্গে উদ্যোগ নিই। জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে ‘গ্রাম বাংলার চায়ের আড্ডা’ নামে চালু করেছি। এখানে আলোকসজ্জা, বসার ব্যবস্থা, দোলনা ও বিভিন্ন সাজসজ্জা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ব্যবসার পাশাপাশি এলাকাটিকে মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখা, মানুষের চলাচল স্বাভাবিক করা এবং তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করা। সবাই সহযোগিতা করলে আমাদের এই উদ্যোগ আরও অনেক দূর এগিয়ে যাবে।

আরেক উদ্যোক্তা সাকিব, রনি, মনসুর ও ফাহিম জানান, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে এখানে চা, কফি, ঝালমুড়ি, চটপটি, রুটি, হালিমসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। অল্প দামে ভালো মানের খাবার পরিবেশন করাই আমাদের প্রধান লক্ষ্য। শুরু থেকেই মানুষের কাছ থেকে আশাতীত সাড়া পাচ্ছি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে আসছেন। আমরা খাবারের মান ও পরিবেশ বজায় রেখে এই উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।

তরুণদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও।

দক্ষিণ সূচিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরাদ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গ্রামগঞ্জে তরুণরা এভাবে ইতিবাচক কর্মকাণ্ডে এগিয়ে এলে সমাজের চিত্র বদলে দেওয়া সম্ভব। মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের অভিযান নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগও প্রয়োজন। তরুণদের এই ভালো কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।

দক্ষিণ সূচিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও স্থানীয় বাসিন্দা ইমন মোল্লা বলেন, তরুণদের এমন উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তাদের জন্য শুভকামনা ও দোয়া রইল, যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এগিয়ে যেতে পারে। এখানে খাবার খেয়েছি, স্বাদও বেশ ভালো লেগেছে। খাবারের গুণগত মান ও পরিবেশ বজায় রাখতে পারলে এলাকাবাসীসহ দূর-দূরান্তের মানুষের কাছে জায়গাটি আরও জনপ্রিয় হয়ে উঠবে। প্রত্যন্ত এলাকায় এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

স্থানীয় বাসিন্দা সুমন, রাজনসহ অনেকে জানান, আগে সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেকেই ভয় পেতেন। নির্জন পরিবেশে মাদকসেবীদের আনাগোনার কারণে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করত। কিন্তু তরুণদের উদ্যোগে এখানে দোকান চালু ও আলোকসজ্জার ব্যবস্থা হওয়ার পর মানুষের আনাগোনা বেড়েছে। এখন বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে জায়গাটি প্রাণবন্ত হয়ে উঠেছে। ফলে রাস্তা দিয়ে দিন-রাত চলাচলে আগের তুলনায় অনেক বেশি স্বস্তি অনুভব করছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, ‘গ্রাম বাংলার চায়ের আড্ডা’ নিছক একটি চায়ের দোকান নয়; এটি তরুণদের সম্মিলিত স্বপ্ন, আত্মকর্মসংস্থান, সামাজিক দায়বদ্ধতা ও মাদকবিরোধী সচেতনতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। এমন উদ্যোগ দেশের প্রতিটি গ্রাম ও জনপদে ছড়িয়ে পড়লে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি হবে।

সব মিলিয়ে রাগৈ গ্রামের তালগাছের নিচে ১০ তরুণের গড়ে তোলা এই ছোট্ট উদ্যোগ এখন স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাদের প্রত্যাশা, সময়ের সঙ্গে সঙ্গে ‘গ্রাম বাংলার চায়ের আড্ডা’ হয়ে উঠবে এলাকার মানুষের মিলনমেলা, তরুণদের কর্মসংস্থানের ঠিকানা এবং মাদকমুক্ত সমাজ গড়ার অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মাদকের আড্ডা ঠেকাতে চায়ের দোকান, শাহরাস্তিতে ১০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি