লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, সিংড়ায় মামলা; ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বন্দরে প্রবাসীকে মিথ্যা মাদকের মামলা দেওযার   অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে।

নওগাঁয় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত; আমির নির্বাচনে সদস্যদের মতামত গ্রহণ

টাঙ্গাইলের নাগরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁ সদরে ৪টি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

ভৈরব থানার ওসির বিরুদ্ধে এআই দিয়ে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভাইরাল !

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি, সাদপন্থীদের বিষয়ে অবস্থান জানাল শুরায়ি নেজাম

কাশিমপুরে কারখানায় অগ্নিকান্ড,নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কাশিমপুরে কারখানায় অগ্নিকান্ড,নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নওগাঁয় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত; আমির নির্বাচনে সদস্যদের মতামত গ্রহণ

নওগাঁয় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত; আমির নির্বাচনে সদস্যদের মতামত গ্রহণ

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় নারী সদস্যদের এবং বেলা ১১টায় পুরুষ সদস্যদের নিয়ে সম্মেলন শুরু হয়।

নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার ইনামুল হক এমপি, জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট এএসএম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, নাজমুল হোসাইন, মারুফ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নওগাঁ জেলা জামায়াতের আমির নির্বাচনের লক্ষ্যে সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বছর না পেরোতেই সরকারের বিরুদ্ধে পতনের দাবি উঠতে শুরু করেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দলবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ আগের মতোই এই সরকারকে শিক্ষা দেবে।

তিনি আরও বলেন, জামায়াতের সদস্যদের মেধা, নৈতিকতা, যোগ্যতা ও তাকওয়ার সমন্বয়ে সমাজ পরিচালনার নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

সম্মেলন-সংক্রান্ত তথ্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নওগাঁয় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত; আমির নির্বাচনে সদস্যদের মতামত গ্রহণ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি