মো.মনিরুল ইসলাম সিনিয়র রিপোর্টার :
নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকার সৌদি প্রবাসী অসুস্থ্য রনিকে মাদকের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন ও এস আই লুৎফর রহমানের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে তিনগাও এলাকার পঙ্গু লোকমান হোসেনের দ্বিতীয় ভোক্তভোগী ছেলে রনির সাথে । ওসি বলেন তদন্ত সাপেক্ষে মামলা থেকে বাদ দেওয়া যেতে পারে।
অনুসন্ধানে জানাযায় , চলতি মাসের ১০ অক্টোবর তিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের দোসর সোর্স শাহ আলমকে মাদকসহ গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। সেই মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে সৌদি আরব থেকে চিকিৎসার জন্য দেশে আসা প্রবাসি রনিকে তিন নম্বর আসামি করা হয়েছে। যা বন্দর থানার মামলা নম্বর- (১৬)১০-১১-২৬।
অথচ প্রবাসী রনি দীর্ঘদিন যাবত সৌদি আরবে জীবনে জীবিকার প্রয়োজনে অবস্থান করে। চিকিৎসার জন্য দেশে এসেছেন। তার নামে বিগত দিন গুলোতে কোন ধরনের কোন অভিযোগ কিংবা অপরাধ মূলক কর্মকান্ড নেই। এমনকি রনির পিতা দীর্ঘদিন যাবত পঙ্গু অবস্থায় জীবন যাপন করছেন। পঙ্গু হয়েও তিনি সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংবাদ কর্মীকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন।
ভুক্তভোগী জানান , আমি মাদকের বিরুদ্ধে তথ্য দেয়ার কারণেই পুলিশের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে তার ছেলের রনিকে মিথ্যা মাদকের মামলা দিয়ে ফাঁসানো হয়েছে । এরই পরিপ্রেক্ষিতে তিনি জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কাছে অভিযোগ জানিয়েছেন। যে সমস্ত অসাধু পুলিশ কর্মকর্তা কিংবা সোর্স তার ছেলেকে মিথ্যা মাদকের মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ।
পঙ্গু লোকমান হোসেনের কথা শুনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এই মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীকে।
স্থানীয়রা জানিয়েছেন, পঙ্গু লোকমান হোসেন দীর্ঘদিন যাবত একটি পা হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার ছেলে রনি দীর্ঘদিন যাবত সৌদি আরবে প্রবাসে কাজ করে আসছেন। সৌদিরব থেকে অসুস্থ হলে রনি গত পাঁচ অক্টোবর বাংলাদেশে আসেন চিকিৎসার জন্য। বর্তমানে তার অপারেশন শেষ হওয়ার পর তিনি তার বাড়িতে অবস্থান করছেন। অথচ সৌদি প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বন্দর থানার এস আই লুৎফুর রহমান ও ওসি জামাল উদ্দিন।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিনের যোগাযোগ করা হলে তিনি জানান'' যদি সৌদি আরব প্রবাসি রনির বিরুদ্ধে মিথ্যা মাদকের মামলা হয়ে থাকে মামলা থেকে বাদ দেওয়া সুযোগ আছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন