লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

মোংলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৬ উদযাপিত

ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে স্মরণকালের বৃহৎ মিছিল  অনুষ্ঠিত

সোনারগাঁয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্ট, দর্শকের উপচেপড়া ভিড়

দক্ষ যুব গড়বে সমৃদ্ধ বাংলাদেশ, হাইমচরে জাতীয় যুব দিবস উদযাপন

ইয়াবা লুটের অভিযোগে চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজসহ ৩ জন প্রত্যাহার

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত: যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ

সোনারগাঁয়ে ২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সোনারগাঁয়ে ২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!

ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!

‎ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে আদালতে বিচারাধীন মামলা প্রত্যাহারে বাধ্য করতে ময়মনসিংহে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধ, মাছের খামার ও নার্সারি ক্ষতিগ্রস্ত, চাঁদাদাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে। 

‎

‎এসকল ঘটনায় অভিযোগ ও জিডি করার পরেও থানা পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় অবশেষে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনের ১০ মাস পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী ভুক্তভোগী দৈনিক নতুনসময়ের সাংবাদিক  ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. মাইন উদ্দিন উজ্জ্বল। 

তিনি ‎লিখিত অভিযোগে সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম (রফিক মাস্টার), ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক মতিউর রহমান ফয়সাল, আওয়ামী সন্ত্রাসী সিদ্দিকুর রহমান শাহীন, আব্দুল মজিদ, আবু সাঈদ ও হাবিবুল্লাহ'র নাম উল্লেখ রয়েছে।

‎জানা যায়, আদালতে বিচারাধীন মামলা জোরপূর্বক প্রত্যাহারে বাধ্য করতে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর পূর্বপাড়া এলাকায় প্রায় এক একর জমির মাছের খামার ও নার্সারিতে যাতায়াতের শতবর্ষী রাস্তা বন্ধ করে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি তিন লাখ টাকা চাঁদাদাবি, হত্যার হুমকি, মব সৃষ্টি ও মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

‎ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল বলেন, পুলিশ সুপার বরাবর অভিযোগ তদন্তের আবেদনের কিছুদিন পর থানায় কর্মরত এসআই কুমোদ লাল দাস আমাকে ফোন করে থানায় যেতে বলেন, পরে আমি থানায় গেলে তিনি বলেন আপনি এসপি স্যার বরাবর একটি আবেদন করেছিলেন সেটার তদন্ত কর্মকর্তা আমি। দ্রুত প্রতিবেদন দিতে হবে আপনার ডকুমেন্টস দিন। পরবর্তীতে আমি প্রমানাদি উপস্থাপন করলে কখনও ব্যস্ত, কখনও রাইটার সংকট দেখিয়ে বিভিন্ন কৌশলগত তালবাহানার মাধ্যমে কালক্ষেপণ করে অবশেষে বলে ওসি স্যারের সাথে কথা বলতে হবে। এরপর অদৃশ্য কারনে প্রতিবেদন দাখিল করেননি। তবে স্থানীয়ভাবে প্রচার আছে তদন্ত প্রতিবেদন না দেওয়ার শর্তে আওয়ামী সন্ত্রাসী সিদ্দিকুর রহমান শাহীনসহ অভিযুক্তদের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করেছেন উর্ধতন কর্তৃপক্ষ এসপি-ওসি'র দোহাই দিয়ে। 

‎ভুক্তভোগী সাংবাদিক বলেন,  ‘আমি কোনো বিশেষ সুবিধা চাই না, ন্যায়বিচার চাই। দীর্ঘদিন ধরে হয়রানি ও হুমকির শিকার হচ্ছি। পুলিশ সুপারের কাছে অভিযোগ ও জিডি তদন্তের আবেদন করেও প্রতিকার না পাওয়া হতাশাজনক। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

‎

‎এবিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগটি কোথায় আছে কিভাবে আছে আমার জানা নাই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি