নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘পানাম গাবতলী ডিগবার ফুটবল টুর্নামেন্ট সিজন-১’।
পানাম গাবতলী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে হাবিবপুর টাইগার ক্লাব ও ভবনকুল একাদশ ক্লাব। জমজমাট এ খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আগত সকল অতিথি, টিম মালিক ও খেলোয়াড়দের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
খেলাটির প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন। সার্বিক পরিচালনায় রয়েছেন এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজের মালিক জনাব সোহেল রানা।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
খেলার ধারাবিবরণী বা ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন রিপন কুমার সরকার।
আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন