"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে "জাতীয় যুব দিবস ২০২৬" উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কোম্পানীগঞ্জ, নোয়াখালীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
০১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানীগঞ্জ, নোয়াখালী জনাব মোহাং মাসদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠান শেষে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং আত্মকর্মসংস্থানের জন্য যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠান জুড়ে যুব সমাজের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন