‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, আলোচনা সভা, যুবঋণ ও যুব সংগঠনের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখতে হবে। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ইতিবাচক ও উৎপাদনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠক, সফল আত্মকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুবঋণের চেক এবং যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়নে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ দিতে পারলে তারাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন