লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলে নতুন দায়িত্ব প্রদান: যুগ্ম আহবায়ক হলেন নজরুল ইসলাম রাজু ও ইমরান হোসেন রূবায়েদ

৭ই নভেম্বর  জাতীয় সংহতি ও বিপ্লবী দিবস উপলক্ষে বগুড়া  সোনাতলা উপজেলা বিএনপির  প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত: যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ

ধামরাইয়ে বাইশাকান্দা ও নান্নার ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

কোনাবাড়ীতে বিএনপি নেতাদের মাথা ফাটালো আন্দোলনকারীরা

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের বিএনপির প্রার্থী এলিজা জামান

এসআরবি-১৪, টাঙ্গাইল এর মা/দ/ক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক দম্পতি গ্রেফতার

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের  মানববন্ধন ও বিক্ষোভ

মোংলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৬ উদযাপিত

জাতীয় যুব দিবস ২০২৬

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

 ১ নভেম্বর ২০২৬, রবিবার সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব, মোংলা থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়। র‍্যালিতে যুব সংগঠক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।

পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আ: মান্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের মোংলা প্রতিনিধি মো: ওমর ফারুক, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, মোংলা উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান শেখ নুর আলম, মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমবায় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ কবির, সমাজ সেবিকা উম্মে রাফিয়া জাহান মিশু, ইয়ুথ ফর সুন্দরবনের জান্নাত বৃষ্টি, সমাজ সেবিকা হিরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়।

সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজ। এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। সরকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং, ড্রাইভিং, পশুপালন, মৎস্য চাষসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিচ্ছে। যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় ১০ জন যুব ও যুব নারীর হাতে প্রায় ৮ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিপ্লব মল্লিক 

মোংলা ০১-১১-২৬

০১৯২২৫০১০৮২

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মোংলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৬ উদযাপিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি