রিপোর্ট স্বপন সরকার : কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি
দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় প্রতিদিনই ১০-১২ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া উপজেলার প্রাইভেট হাসপাতাল গুলোতে প্রায় ১ সপ্তাহে ৭০-৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
কালিয়াকৈর উপজেলা ও একটি পৌরসভা শিল্পঅধ্যাশিত অঞ্চল বিধায় এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস। গ্রামের তুলনায় কালিয়াকৈর পৌরসভায় ০৯টি ওর্য়াডে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সাধারণ ডেঙ্গু রোগীর উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছে কেও কেও । তবে পৌরসভার ০৯ টি ওর্য়াডে ডেঙ্গুর উচ্চ ঝঁকিপূর্ন হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সরোজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহে ডেঙ্গু রোগী ভর্তি ২৪ জন , সুস্থ হয়েছে ১০ জন , রোগী রের্ফাড হয়েছে ৩ জন।
স্থানীয়রা জানান ,বিগত বছরের তুলনায় এবার বর্ষা মাসে বেশি বৃষ্টিপাত হওয়ায় দীর্ঘদিন পানি জমে থাকায় কারনে বেশি মশা মাছি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ময়লা আর্বজনা নর্দমা থেকে এডিস মশা বৃদ্ধি পাচ্ছে।
চিকিৎসকরা বলছেন-বেশির ভাগ রোগী জ্বর মাথা ব্যথা
দুর্বলতা নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া শক সিন্ড্রোম যেমন রক্তক্ষরণ লো প্রেসার ডায়রিয়া নিয়ে আসছে। উপসর্গ দেখে ডেঙ্গু পরিক্ষা করালে তাদের ডেঙ্গু পজিটিব হচ্ছে।
ভর্তি রোগী হলেন -সজীব হোসেন ,মাসুদ রানা, নাইম হোসেন, জয়নাল মিয়া ,কবির হোসেন,ইয়াকুব আলী,নাসিমা খান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, গত মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগী বাড়ছে। আমাদের হাসপাতালে যারা ভর্তি আছে তারা এখন আশংকামুক্ত। তবে রোগ সনাক্ত ও সময়মত চিকিৎসা শুরু করাই গুরুতর রোগীর জটিলতা ও মৃত্যু এড়ানো সবচেয়ে কার্যকর উপায় ।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন