লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে   মাদক সেবনের দায়ে  মাদকসেবী ৪ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  এ এইচ এম ফখরুল হোসাইন উপজেলা হলরুমে ভ্রাম্যমান আদালতের  রায় প্রদান করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জসিম উদ্দিন (৩০)কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, আমিনুল ইসলাম (৪১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মারুফ হোসেন (৩০) কে ৬ মাসের কারাদণ্ড, মোঃ রাজা (১৯) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

দন্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া  গ্রামের  পিতা নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, জয়পুরহাট জেলার তাজবিবি থানার পূর্বখাসভাট্রা গ্রামের আনিসুল রহমানের ছেলে আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের ফরিদ আলীর ছেলে মারুফ হোসেন, রাজশাহী জেলার বাগাইড় থানার আলাইপুর গ্রামের মৃতঃ আশরাফ আলীর ছেলে রাজা। 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে রোববার রাতে  মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সোমবার দুপুরে  ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন মাদক সেবীদের এ রায় ধার্য করেন । 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক ( এস আই) ছানোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযানে  মাদক সেবনের দায়ে চারজন মাদকসেবীদের  আটক করা হয়। দন্ডপ্রাপ্ত চারজনকে করাগারে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে   মাদক সেবনের দায়ে  মাদকসেবী ৪ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  এ এইচ এম ফখরুল হোসাইন উপজেলা হলরুমে ভ্রাম্যমান আদালতের  রায় প্রদান করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জসিম উদ্দিন (৩০)কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, আমিনুল ইসলাম (৪১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মারুফ হোসেন (৩০) কে ৬ মাসের কারাদণ্ড, মোঃ রাজা (১৯) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

দন্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া  গ্রামের  পিতা নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, জয়পুরহাট জেলার তাজবিবি থানার পূর্বখাসভাট্রা গ্রামের আনিসুল রহমানের ছেলে আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের ফরিদ আলীর ছেলে মারুফ হোসেন, রাজশাহী জেলার বাগাইড় থানার আলাইপুর গ্রামের মৃতঃ আশরাফ আলীর ছেলে রাজা। 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে রোববার রাতে  মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সোমবার দুপুরে  ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন মাদক সেবীদের এ রায় ধার্য করেন । 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক ( এস আই) ছানোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযানে  মাদক সেবনের দায়ে চারজন মাদকসেবীদের  আটক করা হয়। দন্ডপ্রাপ্ত চারজনকে করাগারে পাঠানো হয়েছে। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি