লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “Upholding Information Integrity in the Digital Age: The role of access to Information in addressing Information Disorder”। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সনাক চাঁপাইনবাবগঞ্জের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম রেজা, সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি এবং জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, তথ্য অধিকার জনগণের মৌলিক অধিকারগুলোর অন্যতম। ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হলেও এর পাশাপাশি বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ অবস্থায় জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি সঠিক তথ্য পরিবেশন, তথ্যের যথাযথ ব্যবহার এবং তথ্যবিভ্রাট প্রতিরোধে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সনাকের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি