লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেপ্তার ১

​গাজীপুরে দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীকণ্ঠে প্রেম, বিকাশ-নগদে টাকা হাতিয়ে নেওয়া কেরানীগঞ্জের প্রতারক সিআইডি’র হাতে গ্রেপ্তার

মাগুরায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কালাম গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত।

বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে

বগুড়ার কাহালুতে কচুরিপানার ভেতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১১

গ্রাম্য বিরোধ-সংঘাতের নেপথ্যে থাকার অভিযোগ

মাগুরায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কালাম গ্রেপ্তার

মাগুরায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কালাম গ্রেপ্তার

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল কালাম গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় বিভিন্ন গ্রাম্য বিরোধ, দলাদলি ও সংঘাতের নেপথ্যে তার প্রভাব ছিল। স্থানীয়ভাবে তাকে এসব বিরোধের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং ‘মূল হোতা’ হিসেবে অভিহিত করেন কেউ কেউ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটলেও এসব ঘটনায় আবুল কালামের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্রী শুভংকর বিশ্বাস আবুল কালামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাকে কোন মামলায়, কী অভিযোগে এবং গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা কী নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের কাছ থেকে মামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কালাম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল কালাম গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় বিভিন্ন গ্রাম্য বিরোধ, দলাদলি ও সংঘাতের নেপথ্যে তার প্রভাব ছিল। স্থানীয়ভাবে তাকে এসব বিরোধের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং ‘মূল হোতা’ হিসেবে অভিহিত করেন কেউ কেউ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটলেও এসব ঘটনায় আবুল কালামের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্রী শুভংকর বিশ্বাস আবুল কালামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাকে কোন মামলায়, কী অভিযোগে এবং গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা কী নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের কাছ থেকে মামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি