মোঃ ফরিদ উদ্দীন: সাতকানিয়া চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬ ইউনিয়ন নিয়েই উত্তর সাতকানিয়া থানা গঠনের দাবি, অন্য কোনো ইউনিয়ন-পৌরসভা যুক্ত না করার আহ্বান
দীর্ঘদিনের প্রত্যাশিত উত্তর সাতকানিয়া থানা গঠনের
প্রস্তাব নিয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেঁওচিয়া ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত
হয়েছে।গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা ৬ ইউনিয়ন নিয়েই উত্তর সাতকানিয়া থানা গঠন এবং এর সঙ্গে অন্য কোনো ইউনিয়ন বা পৌরসভা যুক্ত না করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেঁওচিয়া
ইউনিয়ন পরিষদের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এসময় কেঁওচিয়া ইউনিয়নে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ
পুরকায়স্থ উপস্থিত থেকে স্থানীয়দের মতামত শোনেন। এ সময় কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণশুনানিতে স্থানীয়রা বলেন, উত্তর সাতকানিয়া থানা
গঠনের দাবি দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত জনপদের ১ লক্ষ ২০ হাজার ভোটার ও ৩ লক্ষাধিক জনগণের প্রাণের দাবী । প্রস্তাবিত থানার আওতাভুক্ত ৬টি ইউনিয়নের মানুষের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সেবা সহজলভ্য
করতে পৃথক থানা গঠন প্রয়োজন বলে তারা মনে করে।
তাদের বক্তব্য, যে ৬ ইউনিয়নকে নিয়ে উত্তর সাতকানিয়া থানা গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই ৬ ইউনিয়নকেই নিয়ে থানাটি বাস্তবায়ন করা হোক। এর সঙ্গে অন্য কোনো ইউনিয়ন কিংবা পৌরসভা যুক্ত না করাই স্থানীয়দের দাবি।
গণশুনানিতে বক্তারা আরও বলেন, একটি প্রশাসনিক
ইউনিট গঠনের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামতের পাশাপাশি ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, জনসংখ্যা ও প্রশাসনিক সুবিধার বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ৬ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তার।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন মতামত ও দাবির কথা তুলে ধরেন।
গণশুনানিতে পাওয়া মতামত পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ায় বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ।
কেঁওচিয়ার গণশুনানির মধ্য দিয়ে উত্তর সাতকানিয়া থানা গঠনের দাবিতে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা ও
অবস্থান আরও একবার স্পষ্টভাবে উঠে এসেছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন