লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি: আরমা ঢালী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে ২০ রাউন্ড ১২ বোর শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ১২ বোর শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা, নাশকতা প্রতিরোধ এবং অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার বন্ধে বাহিনীটি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।

তবে উদ্ধার করা কার্তুজগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে।

জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেরানীগঞ্জ প্রতিনিধি: আরমা ঢালী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে ২০ রাউন্ড ১২ বোর শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ১২ বোর শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা, নাশকতা প্রতিরোধ এবং অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার বন্ধে বাহিনীটি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।

তবে উদ্ধার করা কার্তুজগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে।

জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি