লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের উন্নয়নে দুর্নীতির সুযোগ নেই, জনগণের দুর্ভোগ লাঘবই অগ্রাধিকার — গয়েশ্বর রায়

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ আমান

নারী ও শিশু নির্যাতন নির্মূলে কাজ করবে মহিলা দল: রিজভী

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

পোরশায় অপচিকিৎসা বন্ধে কবিরাজ-ওঝাদের নিয়ে সেমিনার, কঠোর বার্তা প্রশাসনের

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে কলম চালানোর আহ্বান মান্দার সংসদ সদস্যে টিপু'র

দলীয় ঐক্য অটুট রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : বাগেরহাটে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দলীয় ঐক্য অটুট রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : বাগেরহাটে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

কেরানীগঞ্জের উন্নয়নে দুর্নীতির সুযোগ নেই, জনগণের দুর্ভোগ লাঘবই অগ্রাধিকার — গয়েশ্বর রায়

কেরানীগঞ্জের উন্নয়নে দুর্নীতির সুযোগ নেই, জনগণের দুর্ভোগ লাঘবই অগ্রাধিকার — গয়েশ্বর রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী  

কেরানীগঞ্জের উন্নয়নে কোনো দুর্নীতির সুযোগ নেই, জনগণের দুর্ভোগ লাঘবই আমাদের অগ্রাধিকার —গয়েশ্বর রায়

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, "জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল অগ্রাধিকার। বিগত দিনগুলোতে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এই এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার যে চরম বেহাল দশা সৃষ্টি হয়েছিল, আমরা তা দ্রুত সমাধানের পদক্ষেপ নিয়েছি। শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হবে। টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর—এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির ঠাঁই হবে না।"

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ​ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী রাস্তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগে। রাতারাতি কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এমনকি প্রশাসনের ওপরও নানা ধরনের চাপ ও হুমকি আসতে পারে। তাই এসব সমস্যা মোকাবিলায় ধৈর্য, সতর্কতা ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, "কেরানীগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও মহল্লার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী রাস্তাটি স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকাদারদের কাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।"

​ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের উন্নয়নে দুর্নীতির সুযোগ নেই, জনগণের দুর্ভোগ লাঘবই অগ্রাধিকার — গয়েশ্বর রায়

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি