সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে খয়ের উদ্দীন ফাজিল মাদ্রাসার শ্রেষ্ঠ তিন শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদেরও বরণ করে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, মাদ্রাসার শিক্ষক মোসাদ্দেক রহমান মানি, প্রতিষ্ঠাতা সদস্য আজহার আলী সাজু, মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ শফিউল্লাহ এবং সাংবাদিক এম. শাহীন আল আমীন।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন