লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

মোংলায় শিক্ষার্থীদের মাঝে নানাবিধ শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার দুপুরে মোংলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পানির বোতল, টিফিন বক্স) বিতরণ করা হয়েছে। এছাড়া ওই বিদ্যালয়েরই ২২ জন শিক্ষার্থীকে (ছেলে-মেয়ে) দেয়া হয় একটি করে বাইসাইকেল। 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র'র প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি ও অভিভাবক সদস্য বিধান গাইন। 

এ সময় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এ কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপালেরও আর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যেমন শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদাণ, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থান। এছাড়া সরকার অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষ রোপণ কর্মসূচিতেও আমরা ভূমিকা রাখছি। এ এলাকায় আমরা ১ লাখ গাছের চারা বিতরণ ও তা সংরক্ষণে কাজ করছি। ভবিষ্যতেও এমন সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

মোংলায় শিক্ষার্থীদের মাঝে নানাবিধ শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার দুপুরে মোংলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পানির বোতল, টিফিন বক্স) বিতরণ করা হয়েছে। এছাড়া ওই বিদ্যালয়েরই ২২ জন শিক্ষার্থীকে (ছেলে-মেয়ে) দেয়া হয় একটি করে বাইসাইকেল। 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র'র প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি ও অভিভাবক সদস্য বিধান গাইন। 

এ সময় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এ কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপালেরও আর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যেমন শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদাণ, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থান। এছাড়া সরকার অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষ রোপণ কর্মসূচিতেও আমরা ভূমিকা রাখছি। এ এলাকায় আমরা ১ লাখ গাছের চারা বিতরণ ও তা সংরক্ষণে কাজ করছি। ভবিষ্যতেও এমন সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি