কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী
ঢাকার কেরানীগঞ্জে জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপে আসা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার একটি রিকশার গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে, আমবাগিচার ওই রিকশা গ্যারেজে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবনের আসর বসছে। এমন অভিযোগ পেয়ে যাচাই-বাছাই শেষে সেখানে ঝটিকা অভিযান চালায় প্রশাসন। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অপরাধের মাত্রা অনুযায়ী তাদের ১৫ দিন থেকে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদ বলেন, সাধারণ মানুষ যাতে সরাসরি প্রশাসনের কাছে অভিযোগ পৌঁছাতে পারে সেজন্য ‘হ্যালো ডিসি’ অ্যাপ অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। মাদকমুক্ত সমাজ গঠন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে কেরানীগঞ্জ উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন