সবুজ হোসেন, নওগাঁ:
ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দেশব্যাপী সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পৌর যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নওগাঁ শহরের বিভিন্ন বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে পৌর যুবদলের নেতাকর্মীরা বাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ পৌর যুবদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সাময়িক পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়। নিয়মিতভাবে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই দেশব্যাপী সাত দিনের কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন