গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।
সাভারে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে একজন পথচারী বাসের জন্য অপেক্ষা করতে থাকলে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উঠিয়ে দেয়।
এতে তৎক্ষনাৎ তার( নিহত ব্যাক্তি) দুটি পা গাড়ীর চাকায় পিষ্ট হয়। একজন প্রতক্ষ্যদর্শী জানান দুর্ঘটনার পরপরি পিক আপ ভ্যানটির চালক পালিয়ে যায় পরবর্তীতে প্রতক্ষদর্শী কয়েকজনের সহযোগীতায় তাকে দ্রুত স্থানীয় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন জানান নিহতের কাছথেকে একটি ব্যাগ পাওয়া গেছে সেখানে কিছু প্রয়োজনীয় কাগজ ও কিছু নগদ টাকা পাওয়া গেছে।কিন্তু তাঁর ব্যবহারকৃত মোবাইল- ফোনটি পাওয়া যায়নি।
পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটির ( ঢাকা মেট্রো-ন-১৪৭৬৩৯) আটকের প্রক্রিয়া ও নিহতের পরিচয় সনাক্তের কাজটি চলমান রয়েছে
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন