লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৬ উদযাপিত

ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে স্মরণকালের বৃহৎ মিছিল  অনুষ্ঠিত

সোনারগাঁয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্ট, দর্শকের উপচেপড়া ভিড়

দক্ষ যুব গড়বে সমৃদ্ধ বাংলাদেশ, হাইমচরে জাতীয় যুব দিবস উদযাপন

ইয়াবা লুটের অভিযোগে চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজসহ ৩ জন প্রত্যাহার

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত: যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ

সোনারগাঁয়ে ২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে সড়ক অবরোধ

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে সড়ক অবরোধ

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ (জামালপুর) :

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ছয় দিন ধরে অবস্থান করছেন মিষ্টি আক্তার নামে এক কলেজছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তরুণীর নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তারাটিয়া-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে মো. জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।

মিষ্টি আক্তারের দাবি, গত বৃহস্পতিবার জীবন মিয়া তাকে বিয়ের উদ্দেশ্যে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে পারিবারিক চাপের কারণে তাকে বাড়িতে রেখে জীবন সেখান থেকে চলে যান। এরপর বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন তিনি।

স্থানীয়রা জানান, বিষয়টি সমাধানের জন্য দুই পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা ও বৈঠক হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন ওই কলেজছাত্রী।

এদিকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান ও মানসিক চাপের কারণে মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। তার পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগও করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত, মিষ্টির নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তারা তারাটিয়া-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তরুণীর নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে ঘটনার একটি সুষ্ঠু সমাধান হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০১ নভেম্বর ২০২৬

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি