সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর বদলগাছি ও সাপাহারে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি দল বদলগাছি ও সাপাহার থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, বদলগাছি থানার চাকরাইল গ্রামের ঠাঠারি পাড়া মোড় এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা মকুল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। তার কাছ থেকে পলিথিনে আগুন দিয়ে মোড়ানো অবস্থায় ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মকুল হোসেন বদলগাছি থানার চাকরাইল গ্রামের শারফুজ্জামান ওরফে মিন্টুর ছেলে।
অপরদিকে, সাপাহার থানার হাপানিয়া শিয়ালমারি গ্রামের মানারুল হুদা ইসলামি কমপ্লেক্সের দক্ষিণ পাশে পায়ে হাঁটার কাঁচা রাস্তায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলে আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা লাল রঙের শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৫ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন সাপাহার উপজেলার হাপানিয়া শিয়ালমারি গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন