লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, সাবরাং বাজারপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশে মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠের পাশের ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তার এলাকায় পৌঁছায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদককারবারি তাদের সঙ্গে থাকা পুরনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, সাবরাং বাজারপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশে মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠের পাশের ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তার এলাকায় পৌঁছায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদককারবারি তাদের সঙ্গে থাকা পুরনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি