বিপ্লব মল্লিক বাগেরহাটঃ
কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।""
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টায় কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।"""
তিনি প্রাইম টিভি কে বলেন, বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতায় কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটে নেমেছে। বন্ধ হওয়া দ্বিতীয় ইউনিট চালু হতে প্রায় চার দিন সময় লাগবে। দ্রুত মেরামতের জন্য ভারত থেকে দুজন প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা আসার পর কাজ শুরু হবে।
রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে মোট উৎপাদন সক্ষমতা রয়েছে ১৩০০ মেগাওয়াট। কিন্তু দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সর্বোচ্চ ১১০০ থেকে ১২০০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন হয়ে থাকে। আর একটি ইউনিট চালু থাকলে ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন