নাজমুল হক, নওগাঁ :
নওগাঁর ধামইরহাটে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ চকযদু মাছ বাজার সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।
আদালত সূত্রে জানা যায়, প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আব্দুল কুদ্দুসকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার অপরাধের বিষয়ে শুনানি শেষে তাকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন