লগইন
প্রাইম টিভি

জামালপুরে কলেজ ক্যাম্পাস থেকে লাশ উদ্ধার

এম শাহীন আল আমীন :  জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। হলের শিক্ষার্থী বা আশপাশের কোনো বাসিন্দা তাকে দেখে চিনতে পারেননি।

পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান- খবর পেয়ে তারা  ঘটনাস্থলে যান। নিহত যুবক ওই হলের আবাসিক শিক্ষার্থী নন। তিনি কীভাবে মারা গেছেন এবং কেন এখানে এসেছিলেন, তা পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে কলেজ ক্যাম্পাস থেকে লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এম শাহীন আল আমীন :  জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। হলের শিক্ষার্থী বা আশপাশের কোনো বাসিন্দা তাকে দেখে চিনতে পারেননি।

পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান- খবর পেয়ে তারা  ঘটনাস্থলে যান। নিহত যুবক ওই হলের আবাসিক শিক্ষার্থী নন। তিনি কীভাবে মারা গেছেন এবং কেন এখানে এসেছিলেন, তা পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি