প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

ডিএনসিসি ও সোসাইটির সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্নতার পথে নিকুঞ্জ-টানপাড়া

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, মাঠেই হবে ব্যবহারিক মূল্যায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস

স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কর্নেল (অব.) অলির বক্তব্যের সমালোচনা করলেন রাশেদ খান, বিরোধী জোটে বিভক্তির দাবি

ঢামেক হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

সাভারের হেমায়েতপুরে রঙ মিশানোর কেমিক্যালের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় চার ফায়ার ফাইটারসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে অবস্থিত কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

কারখানার কর্মীদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে আগুনের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পুলিশ জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কেমিক্যাল গুদামে আগুন লাগার কারণে বারবার বিস্ফোরণ ঘটে, যা আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করে।

অগ্নিনির্বাপণের সময় আহত হন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান।

আহত মশিউর রহমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সাভারের হেমায়েতপুরে রঙ মিশানোর কেমিক্যালের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় চার ফায়ার ফাইটারসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে অবস্থিত কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

কারখানার কর্মীদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে আগুনের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পুলিশ জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কেমিক্যাল গুদামে আগুন লাগার কারণে বারবার বিস্ফোরণ ঘটে, যা আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করে।

অগ্নিনির্বাপণের সময় আহত হন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান।

আহত মশিউর রহমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি