জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক সমর্থন ব্যক্তি বা দলের প্রতি নয়, কাজের ভিত্তিতে হওয়া উচিত। তিনি বলেন, এনসিপি ভালো কাজ করলে জনগণ সমর্থন দেবেন, আর ভালো কাজ না করলে তাদের সমর্থনের প্রয়োজন নেই। শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি খাল খনন প্রকল্পে অনিয়ম করছে। তিনি বলেন, “বিএনপি খাল খনন করতে গিয়ে শ্রমিকের টাকা খাওয়া, মাটি খাওয়া শুরু করেছে। এখন বাকি শুধু খাল খাওয়া।” তিনি আরও বলেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই কোনো দলীয় লড়াই নয়; এটি ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এবং জুলুম-মজলুমের লড়াই। জনগণকে এ দুই অবস্থানের মধ্যে একটি বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, সরকার এ বিষয়ে ব্যবস্থা না নিলে জনগণ ভিন্ন বার্তা পাবে। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ এবং ধোবাউড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান বক্তব্য দেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন