প্রাইম টিভি

বাগেরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুভ উদ্বোধন

বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেরহাটে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"""

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।"""

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।""

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে টেকসই সবুজ পরিবেশ নিশ্চিত করতে হবে।""

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।""

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।""

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১১ জুলাই ২০২৬

বাগেরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেরহাটে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"""

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।"""

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।""

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে টেকসই সবুজ পরিবেশ নিশ্চিত করতে হবে।""

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।""

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।""

প্রাইম টিভি

সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি