লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

মান্দায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, পর্যাপ্ত মজুতের আশ্বাস এমপি টিপুর

নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও গম বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও কৃষি সম্প্রসারণ দপ্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালেহ আকরাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান মকেসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়াতে সরকারের এই কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা চাষাবাদে আরও উদ্বুদ্ধ হবেন এবং এতে স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারের সরবরাহ প্রসঙ্গে এমপি বলেন, দেশে বা উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

প্রণোদনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপজেলার শুটকিবাদাল গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, “অভাবের এই সময়ে বিনামূল্যে সরিষা ও গমের বীজ এবং সার পেয়ে আমাদের অনেক উপকার হলো। টাকা দিয়ে সার ও বীজ কেনা আমাদের মতো গরিব মানুষের জন্য বেশ কষ্টসাধ্য। এবার বিনা খরচে সরকারের দেওয়া বীজ ও সার দিয়ে জমিতে ফসল আবাদ করতে পারব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মান্দায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, পর্যাপ্ত মজুতের আশ্বাস এমপি টিপুর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও গম বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও কৃষি সম্প্রসারণ দপ্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালেহ আকরাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান মকেসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়াতে সরকারের এই কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা চাষাবাদে আরও উদ্বুদ্ধ হবেন এবং এতে স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারের সরবরাহ প্রসঙ্গে এমপি বলেন, দেশে বা উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

প্রণোদনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপজেলার শুটকিবাদাল গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, “অভাবের এই সময়ে বিনামূল্যে সরিষা ও গমের বীজ এবং সার পেয়ে আমাদের অনেক উপকার হলো। টাকা দিয়ে সার ও বীজ কেনা আমাদের মতো গরিব মানুষের জন্য বেশ কষ্টসাধ্য। এবার বিনা খরচে সরকারের দেওয়া বীজ ও সার দিয়ে জমিতে ফসল আবাদ করতে পারব।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি