খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি খামারের গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। একপর্যায়ে গরুগুলো অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তবে মালিক খামারে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে আরও একটি গরুর মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচটিতে। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ অবস্থায় রয়েছে।
খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে তাঁদের অন্য দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
তবে গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল কি না, নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
একসঙ্গে পাঁচটি গরুর মৃত্যু এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ায় খামারটির মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন