কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সোহেল (৩৫) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
গত ২৪ নভেম্বর রাতে এসআরবি-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানাধীন জাঙ্গালিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত সোহেল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাল্লা (নাল্লা আড়াই বাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর সাজা এড়াতে সে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি এসআরবি-১১ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৪২ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১ জন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী ২ জন, হত্যা মামলায় ১৭ জন, ধর্ষণ মামলায় ২০ জন, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৬ জনসহ ১১টি অস্ত্র, ২৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৮৯ জনের অধিক মাদক কারবারিকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।
এছাড়াও ১৩ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১৭ জন, দস্যুতা মামলার আসামি ৪ জন, প্রতারণার আসামি ৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ১৫৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে এসআরবি-১১।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন