গঙ্গাঁবরন বা মঙ্গলঘট পূর্ন করনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছ রাস পূজার আনুষ্ঠানিকতা। সোমবার বিকাল সাগে পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর,ফুল, তুলসী, বেলপাতা, ধুপ-দ্বীপ দিয়ে পূজার্চনা শেষে মঙ্গল ঘটে জল পূর্ণ করা হয়। পরে সৈকত সংলগ্ন কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে এ মঙ্গলঘট স্থাপন করা হয়। এসময় শাঁখ, উলুধ্বনী ও ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। রাতভর চলবে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্ত্তন ও পূর্জাচনা। আগামীকাল ভোর পাঁচটায় সৈকতে গঙ্গাস্নান বা পূন্যস্নানের মাধ্য দিয়ে শেষ হবে এ পূজার আনুষ্ঠানিকতা। এ উৎসব উপলক্ষে কুয়াকাটায় আগমন ঘটেছে হাজার হাজার পূন্যার্থীর। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে ৩ শতাধিক পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন। সেই বিশ্বাস অনুযায়ী প্রায় আড়াইশ বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে এ উৎসব।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন